Skip to main content

নিয়োগ দেবে কাজী ফার্মস

আগামী ১ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটিতে  ‘সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম

সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ- কাস্টোমার সার্ভিস।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ডক্টর অব ভেটেনারি মেডিসিন  বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পূর্ববর্তী কোনো প্রতিষ্ঠানে পোলট্রি মার্কেটিং অথবা টেকনিক্যাল সার্ভিস সেক্ট্ররে কাজ করার ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সঙ্গে প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। যেকোনো বয়সের প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারেন। প্রার্থীদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।

বেতন-ভাতা

বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা সম্প্রতি তোলা এক কপি রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ই-মেইল করতে পারেন (jobs@kazifarms.com) এই ঠিকানায়।

আবেদনের সময়

আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১ মে, ২০১৯ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Popular posts from this blog

প্রভাষক পদে চাকরি করুন

আবেদনের শেষ তারিখঃ 16-05-2019 Download

চাকরি দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ)

বিএসএমআরএমইউ আবেদনের শেষ সময়: ০৫ মার্চ ২০১৯   Download

নিয়োগ দেবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB)।

আবেদনের শেষ তারিখঃ 2019-04-10 Download